গলফ
পৃথিবীর সবচেয়ে রোমাঞ্চপূর্ণ গলফ কোর্সগুলোর বেশ কয়েকটি আয়ারল্যান্ডে অবস্থিত – আমাদের একেবারে নিজস্ব দ্বারপ্রান্তেই রয়েছে বাছাই করার মত অনেকগুলো উপকূলীয় গলফ কোর্স – ডনিগল গলফ কোর্স এগুলোর মধ্যে সবার সেরা – গলফ ওয়ার্ল্ড-এ প্রকাশিত পৃথিবীর শীর্ষস্থানীয় ১০০টি গলফ কোর্সের তালিকায় এটি স্থান পেয়েছে।
প্রকৃতির চিহ্ন
আয়ারল্যান্ডের সবচেয়ে মনোরম বেশ কিছু দৃশ্যাবলী খুঁজে পাওয়া যাবে ডনিগল কাউন্টিতে। যেখানে রয়েছে সীমাহীন সমুদ্র সৈকতের এক অশান্ত তটরেখা আর আবিষ্কার করার মত অগণিত পাহাড় এবং পর্বত – সেখানে প্রত্যেকেই কিছু না কিছু খুঁজে পাবে। হার্ভি’স পয়েন্ট হোটেল ব্লু স্ট্যাক পর্বতমালার পাদদেশে চমৎকার লোকেশনে এর যথার্থ অবস্থানের মাধ্যমে সবচেয়ে রোমাঞ্চপ্রেমী অতিথিকেও স্বাগত জানায়। ছোট বড় যে কোন পর্যটক দলকে নির্দেশনা দিতে বা তাদের সাথী হতে এই হোটেলে রয়েছে অভিজ্ঞ গাইডগণ।
মৎস শিকার
লখ এস্ক ফিশারিজ সেন্টার (Lough Eske Fisheries Centre) মৎস শিকারের জন্য অনুকূল পরিস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় সব উপকরণ সরবরাহ করে থাকে, যার মধ্যে রয়েছে নৌকা, ইঞ্জিন, বিভিন্ন প্রকার মাছি, টোপ, এবং মাছ ধরাকালীন সাহায্যকারী। লাইসেন্স এবং অনুমতিপত্র এখানে পাওয়া যায়। ফ্লাই ফিশিং বা বিভিন্ন প্রকার মাছিকে টোপ হিসেবে ব্যবহার করে মাছ ধরা বিষয়ে হার্ভি’স পয়েন্ট-এ উপযুক্ত মৌসুমে অভিজ্ঞদের পরিচালনায় প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বাগান বিন্যাস
এ অঞ্চলে অবস্থিত বৈচিত্র্যপূর্ণভাবে বর্ণাঢ্য ও পরিপক্ক বাগানসমূহ পরিদর্শন করুন।
ঐতিহাসিক ও সাংস্কৃতিক ভ্রমণ
আয়ারল্যান্ডের প্রাচীন অতীতকে আবিষ্কার করুন আর এর সমৃদ্ধ সংস্কৃতিকে জানুন।
ডনিগল প্রাসাদ
আলস্টার অ্যামেরিকান ফোক পার্ক
আকর্ষণীয় পর্যটন স্থানসমূহ
স্লীভ লীগ (Slieve League)
(আমাদের অতি নিজস্ব Cliffs of Moher)
জায়ান্টস কজওয়ে(Giants Causeway)
|