হার্ভি’স পয়েন্ট-এর ‘অন্তর ও আত্মা’ হচ্ছে এর খাবার, আর যে প্রচুর সংখ্যক নিয়মিত অতিথি বার বার এখানে ফিরে আসেন এবং যে সকল ভাল খাবারের নির্দেশিকা বছরের পর বছর ধরে আমাদের এক উচ্চ মর্যাদা দিয়েছেন তারা সবাই এর প্রশংসা করেন।
রেস্তোরাঁ
লখ এস্ক-এর তীর অভিমূখে ঢালু হয়ে নেমে যাওয়া রেস্তোরাঁটি আভিজাত্য আর স্টাইলের প্রতীক। পারিপার্শ্বিক পরিবেশের মাধুর্য আরো বাড়িয়ে দিয়েছে সাদা কড়কড়ে লিনেন কাপড়, ঝারবাতি, সতেজ ফুল, চকচকে কাঁচের আয়না আর ইসবেল জিসলিং-এর মনকাড়া চিত্রকর্ম। পল মন্টগোমারি এবং জো ও’হোরা-র তত্ত্বাবধানে সৃষ্টিশীল রন্ধনকর্মীদলের কাছ থেকে অত্যন্ত রুচিশীল খাবার এক প্রাকৃতিক ছন্দে প্রবাহিত হয়। খাবারের প্লেটে নান্দনিক চিত্র তৈরী ও উপস্থাপন করতে যেখানে সম্ভব স্থানীয় এবং আইরিশ অর্গানিক পণ্য ব্যবহৃত হয়।
স্টেকহাউস
২০০৯ সালের গ্রীষ্মে চালু হওয়া এই স্টেকহাউসটি হার্ভি’স পয়েন্টে আহার করার এক নতুন ধারণার জন্ম দিয়েছে, যাতে রয়েছে গ্রামীন পরিবেশের আনন্দ, অনানুষ্ঠানিক বৈশিষ্ট এবং উৎসাহব্যঞ্জক আ’লা কার্ট মূল্যতালিকা।
|